আন্তর্জাতিক

ইরানি নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন নৌবাহিনীর জাহাজকে হয়রানি করলে ইরানের যেকোনো ধরনের নৌযান ধ্বংস করে দেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২২এপ্রিল বুধবার এক টুইটার বার্তায় মার্কিন সামরিক বাহিনীকে এ নির্দেশনা দেয়ার কথা জানান ট্রাম্প।

বুধবার ইরানের প্রথমবারের মতো সামরিক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের ঘোষণার পরেই এই হুমকি দিলেন ট্রাম্প।

টুইটার বার্তায় ট্রাম্প বলেন, সমুদ্রে আমাদের জাহাজ হয়রানির শিকার হলে ইরানি সব ধরনের বন্দুকবাহী নৌযানকে গুলি করে ধ্বংস করে দেয়ার জন্য আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি।

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর টহলের সময় ইরানের সামরিক বাহিনীর সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। নিয়মিত টহলের সময় দুই দেশের সামরিকবাহিনীর মধ্যে এই উত্তেজনা তৈরি হয়।

তবে দুই দেশের সামরিক বাহিনীর যান একেবারে কাছাকাছি অবস্থানে চলে এলেও কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

তবে পেন্টাগন বলছে, ইরানের সামরিক বাহিনী বিপজ্জনক এবং উস্কানিমূলক আচরণ করেছে, যা মারাত্মক সংঘর্ষের ঝুঁকি তৈরি করেছে।

উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর টহলের মাত্র ৯ মিটার দূরে অতিরিক্ত গতিতে ইরানি সামরিক যান চলাচল করেছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। কোনো ধরনের উস্কানি ছাড়াই বারবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) টহল দল এ কাজ করেছে।

যক্তরাষ্ট্র বলছে, প্রায় এক ঘণ্টা ধরে মার্কিন সামরিক যান থেকে সতর্ক করে দেয়া হলেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তা কর্ণপাত করেনি। পরে বেতারে যোগাযোগ করা হলে মার্কিন যানের কাছ থেকে দূরে চলে যায় ইরানের টহল দলের সদস্যরা।

এদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি বলছে, রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে নিয়মিত টহলের সময় মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে অপেশাদারী এবং উস্কানিমূলক আচরণের অভিযোগ করেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা