জাতীয়

ইনডিপেনডেন্ট টিভি’র সংবাদকর্মী করোনায় আক্রান্ত, আইসোলেশনে ৪৭

সান নিউজ ডেস্ক:

বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভি’র এক সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

৩ এপ্রিল শুক্রবার বিকেলে চ্যানেলটির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ।

ওই সংবাদকর্মীর সংস্পর্শে আসা আরো ৪৭ সহকর্মীকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ভিডিও বার্তায় শামসুর রহমান বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের একজন সহকর্মী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের একজন সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত।

উনি শেষ ২৫ এবং ২৬ তারিখে অফিস করেন। রাতে ওনার লক্ষণ প্রকাশ পাওয়ায় উনি আমাদেরকে জানান অফিসে আসতে পারবেন না। তিনি সেলফ আইসোলেশনে ছিলেন। দুই দিন আগে আইইডিসিআরের হট লাইনে যোগযোগ করেন এবং ওনার পরীক্ষা করা হয়। ফল যেটা আসে তা দুর্ভাগ্যক্রমে পজেটিভ ছিল।

আমরা ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করছি। আইইডিসিআরের সঙ্গে আমাদের যোগযোগ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে পরিচালকের সঙ্গে কথা বলেছি। উনার সংস্পর্শে যারা এসেছিলেন, এমন ৪৭ জনের একটা তালিকা আমরা করেছি। এই ৪৭ জন সহকর্মীকে আমরা সেলফ আইসোলেশনে পাঠিয়েছি।

২৬ তারিখ থেকে আমরা যদি হিসাব করি, আর পাঁচদিন যদি আমাদের কোনো সহকর্মীর লক্ষণ প্রকাশ না পায়, তাহলে বুঝবো আর কেউ সংক্রমিত হননি।

গণমাধ্যম কর্মীদের সব সময় ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয়। আমাদের যারা সহকর্মী আছেন বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদ মাধ্যমে, আমি সবাইকে বলবো সরকারের নির্দেশনা মেনে আমরা যেন পেশাগত দায়িত্ব পালন করি। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আমি সবার কাছ দোয়া প্রার্থনা করি। আমার সহকর্মীর সঙ্গে গতকাল কথা বলেছি, উনি সুস্থ হয়ে উঠছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

রাতের মধ্যেই ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি

দেশের আবহাওয়ায় আবারও অস্থিরতার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাট...

হাম আতঙ্কে দেশ, একদিনে ৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা