আন্তর্জাতিক

ইতালিতে লকডাউনের মেয়াদ বাড়লো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে আগামী ৩ মে পর্যন্ত ইতালিতে লকডাউনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

ব্যসায়ীদের চাপ উপেক্ষা করেই জোসেপ্পে কন্তে দেশে চলমান লকডাউনের সময়সীমা বাড়ালেন।

লকডাউন বৃদ্ধির কারণ হিসাবে তিনি বলেন, ‘আমরা যদি লকডাউন এখনই তুলে নেই তাহলে আমাদের সকল ইতিবাচক অর্জন ধূলিস্মাৎ হয়ে যাবে।’

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এক মাস ধরে লকডাউন চলছে ইতালিতে।

এর আগে ইতালির ব্যবসায়ীকদের সংগঠনগুলো লকডাউন তুলে নেয়ার দাবি জানিয়েছিলেন সরকারের কাছে। তারা প্রধানমন্ত্রী কান্তের কাছে দেয়া এক চিঠিতে জানান, দেশে আরও বেশি দিন লকডাউন চললে তারা শ্রমিকদের বেতন দিতে পারবেন না।

কিন্তু তাদের এই দাবিকে অগ্রাহ্য করেই দেশে লকডাউনের সময়সীমা বাড়ালেন ইতালির প্রধানমন্ত্রী।

চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে ইতালিতেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, ইতালিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ হাজার ৮৪৯ জন। আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।

গত ফেব্রুয়ারির ২০ তারিখ ইতালির লম্বার্দির কোদোগ্নো শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা