আন্তর্জাতিক
করোনা মোকাবেলা

ইইউ’র হতাশাজনক পদক্ষেপে শীর্ষ বিজ্ঞানীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাস মোকাবেলায় ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পদক্ষেপগুলোকে ‘হতাশাজনক’ আখ্যা দিয়ে পদত্যাগ করেছেন ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিলের প্রধান মাওরো ফেরারি।

তিনি গত ১লা জানুয়ারি ইইউ’র শীর্ষ এই বৈজ্ঞানিক সংস্থাটির প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।

ফেরারি আগামী চার বছর ইইউ’র শীর্ষ বৈজ্ঞানিক সংস্থাটির প্রধানের দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু তিনি জানান, করোনা সংকট ইইউ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে।

ফেরারি তার পদত্যাগপত্রে লিখেন, করোনা মহামারি মোকাবিলায় ইইউ’র অত্যন্ত হতাশাজনক। চলে যাওয়ার জন্য ইইউ’র এমন কর্মকাণ্ড যথেষ্ট দেখেছেন তিনি। তার পদত্যাগের কথা নিশ্চিত করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের মুখপাত্র জোহানেস বারকে বলেছেন, আমি নিশ্চিত করছি যে, অধ্যাপক ফেরারি পদত্যাগ করেছেন।

ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক বিবৃতিতে ইইউ’র শীর্ষ বিজ্ঞানী করোনা মোকাবিলায় একটি বৈজ্ঞানিক কর্মসূচি প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিকভাবে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ করেছেন। বলেছেন, আমি ইউরোপিয়ান ইউনিয়নের বিজ্ঞান পরিচালনা ও রাজনৈতিক কর্মসূচি পরিচালনা যথেষ্ট দেখেছি।

তিনি জানান, ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিলের জন্য নতুন উদ্ভাবনী ঘরানার একটি কর্মসূচীর প্রস্তাব করেছিলেন। এর আওতায় বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্মীরা আরো সহায়তা ও সুযোগ পেত। কিন্তু ইইউ তার প্রস্তাব প্রত্যাখ্যান করে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা