জাতীয়

আম্ফান: আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিচ্ছে ২২ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ক্রমেই শক্তিশালী হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসায় উপকূলীয় এলাকার ২২ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে। চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ যাতে আশ্রয় কেন্দ্রগুলোতে ছড়িয়ে না পড়ে সেজন্য সেখানে বিতরণ করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর কারণে দেশে ১২ হাজার ৭৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৫১ লাখ ৯০ হাজার ১৪৪ মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে লোকজনদের আশ্রয়কেন্দ্রে রাখা হবে। সেজন্য ২০ থেকে ২২ লাখ লোককে আশ্রয়কেন্দ্রে আনার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থান ও সরকারের সার্বিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (১৯ মে) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার রাতের মধ্যেই উপকূলীয় এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে নেয়া হবে। ঘূর্ণিঝড়টি যেভাবে শক্তিশালী হয়ে এগিয়ে আসছে তাতে এরপর আর কাউকে আশ্রয়কেন্দ্রে নেয়া কঠিন হবে। এছাড়া পরিস্থিতি দেখে বুধবার (২০ মে) সকাল ৬টায় মহাবিপদ সংকেত দেয়া হতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।

যারা আশ্রয়কেন্দ্রে আসছেন তাদের সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে এনামুর রহমান বলেন, আশ্রয়কেন্দ্রে তাদের কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, মেডিকেল টিম ওষুধপত্র নিয়ে প্রস্তুত আছে। লোকজনদের আশ্রয়কেন্দ্রে নিতে সেনাবাহিনীর সদস্যরাও সহযোগিতা করছেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও তৎপর রয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা