আন্তর্জাতিক

আরও দেরিতে হজের সিদ্ধান্ত নিন: সৌদি আরব

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৌদি আরবে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। ওমরা পালন কিছুদিনের জন্য বন্ধ রেখেছে সৌদি আরব। এমন পরিস্থিতিতে হজ পালনের জন্য বিশ্বের মুসলমানদের আরও দেরি করে সিদ্ধান্ত নিয়ে বলেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মদ সালিহ বিন তাহের বানতেন।

তিনি বলেন, যারা এ বছর হজ পালনের পরিকল্পনা করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা আরও কিছুদিন অপেক্ষা করুন।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার (৩১ মার্চ) তার এই বক্তব্য প্রচারিত হয় বলে জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সৌদি কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমরাসহ হজ পালন স্থগিত করেছে। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সৌদি আরব। এছাড়া মক্কা-মদিনায় মসজিদ চত্বরে নামাজ আদায় বন্ধ করে দেয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা