খেলা

মাঠে নামছে ব্রাজিল-জার্মানি-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : শুরু হতে যাচ্ছে টোকিও অলিম্পিক ২০২০। অন্যান্য ইভেন্টের মতো এখানেও রয়েছে ফুটবল। অলিম্পিকের মূল আসর আগামী ২৩ জুলাই থেকে শুরু হলেও, আজ ২২ জুলাই থেকে মাঠে গড়াবে ফুটবল ইভেন্ট।

স্পেন এবং মিশরের ম্যাচ দিয়ে শুরু হবে টোকিও অলিম্পিকের ফুটবল। একই দিনে মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানি। আসরে ব্রাজিল-আর্জেন্টিনাসহ মোট ১৬টি দেশ অংশগ্রহণ করবে। চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো লড়বে সোনার পদকের জন্য।

এবারের আসরে অংশগ্রহণকারী দেশগুলো হলো

জাপান, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, হন্ডুরাস, রোমানিয়া, মিশর, স্পেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জার্মানি, আইভেরি কোস্ট, সৌদি আরব।

গত আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল অলিম্পিকে অংশ নিবে নেইমারকে ছাড়াই। পিএসজি থেকে ছাড়পত্র না পাওয়ায় দেশের হয়ে খেলা হচ্ছে না এই ব্রাজিলিয়ান তারকার।

অলিম্পিকে ব্রাজিলের ম্যাচের সময়সূচি

ব্রাজিল-জার্মানি - ২২ জুলাই, বৃহস্পতিবার (বিকাল ৫.৩০ মিনিট)

ব্রাজিল-আইভরি কোস্ট - ২৫ জুলাই, রবিবার (দুপুর ২টা ৩০ মিনিট)

ব্রাজিল-সৌদি আরব - ২৮ জুলাই, বুধবার (দুপুর ২.৩০ মিনিট)

অলিম্পিকে আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া - ২২ জুলাই, বৃহস্পতিবার (বিকাল ৪.৩০ মিনিট)

আর্জেন্টিনা-মিশর - ২৫ জুলাই, রবিবার, (দুপুর ১.৩০ মিনিট)

আর্জেন্টিনা-স্পেন - ২৮ জুলাই, বুধবার (বিকাল ৫ টা)

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা