আন্তর্জাতিক

আক্রান্ত ২০ লাখ, মৃত্যু ১ লাখ ২৬ হাজারের বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কোনভাবেই থামানো যাচ্ছে না। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪ হাজারের বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৮ হাজারেরও বেশি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৬ হাজার ৯৮১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন ৪ লাখ ৭৮ হাজার ৪৪১ জন।

গতকাল সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ হাজার ৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজারেরও বেশি। আক্রান্তের সংখ্যা অন্তত ৬ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৩৮ হাজার ৮২০ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছেন ৭৭৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১০৭ জন। আক্রান্ত হয়েছে ৯৩ হাজারেও বেশি।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৭৬২ জন। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ১৫ হাজার ৭২৯ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৩ হাজারের বেশি। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে প্রায় ২৮ হাজারের অধিক।

ইতালিতে মৃতের সংখ্যা কমে আসলেও নতুন করে মারা গেছে ৬০২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৭ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজারেরও বেশি।

স্পেনেও কমেছে মৃতের সংখ্যা। দেশটিতে নতুন করে মারা গেছে ৪৯৯ জন। মোট মারা গেছে ১৮ হাজার ২৫৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজারেও বেশি।

করোনায় বেলজিয়ামে প্রাণহানি হয়েছে ২৫৪ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৫৭ জনে। আক্রান্ত ৩১ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী মারা যায়নি। দেশটিতে মৃত্যু হয়েছে মোট ৩ হাজার ৩৪১ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা