আন্তর্জাতিক

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কানাডায় ফুঁসে উঠছেন প্রবাসী বাংলাদেশিরা

সান ডেস্ক: দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া বাংলাদেশের বহু ব্যবসায়ী-আমলা-রাজনীতিক তাদের অবৈধ অর্থ পাচার করে আসছে বিভিন্ন দেশে। এর মধ্যে কানাডাকে অন্যতম নিরাপদ দেশ হিসেবে মনে করছেন দুর্নীতিবাজরা। শুধু অবৈধ অর্থ-সম্পদই নয়, তাদের স্ত্রী-সন্তানদেরও পাঠিয়ে দিচ্ছেন কানাডায়। তাদের নিয়ে 'বেগমপাড়া' নামে আলাদা একটা এলাকাও না কি গড়ে উঠেছে সেখানে ।

বাংলাদেশ থেকে টাকা পাচার করে যারা কানাডায় আসছেন তাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে দেশটিতে আন্দোলন গড়ে তুলেছেন সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। অর্থপাচারের বিরুদ্ধে এই প্রতিবাদ ক্রমশই ছড়িয়ে পড়ছে উত্তর আমেরিকার দেশটিতে থাকা দেশপ্রেমিক বাংলাদেশিদের মধ্যে। এরই মধ্যে টরেন্টো হয়েছে মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশসহ অনেক ধরণের কর্মসূচি। বাংলাদেশ থেকে দুর্নীতি ও ব্যাংকের টাকা লুট করে কানাডায় পাচারের প্রতিবাদে টরেন্টোর পর এবার মন্ট্রিয়েলে বসবাসরত বাংলাদেশিরা হচ্ছেন সোচ্চার।

‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ স্লোগান নিয়ে ৮ মার্চ বিকেল সাড়ে ৩টায় মন্ট্রিয়েলের পার্ক মেট্রোর সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা। মন্ট্রিয়েলের মানববন্ধন কর্মসূচির আয়োজকদের পক্ষে বলা হয়েছে, “জন্মভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে দুর্বৃত্তরা কানাডায় নিয়ে এসে যাতে নিরাপদ আবাস গড়ে তুলতে না পারে, সে জন্যই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। টরন্টোর পর মন্ট্রিয়েল থেকেও আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই যে, কানাডাকে কিছুতেই বাংলাদেশি লুটেরা, অর্থ পাচারকারীদের নিরাপদ গন্তব্য হতে দেওয়া হবে না।”

তারা বলছেন, “অর্থপাচারকারীদের সম্পর্কে প্রবাসীদের সতর্ক করতে চাই আমরা। পাশাপাশি, বাংলাদেশ থেকে অর্থপাচারকারীরা যারা এদেশে এসেছেন তারাও যেনো এ বিষয়টি বুঝতে পারেন যে কানাডা অর্থপাচারকারীদের জন্যে নিরাপদ গন্তব্য নয়।”

মন্ট্রিয়েলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসুদুল হাসান রনি সান নিউজকে বলেন, “জন্মভূমি হিসেবে বাংলাদেশের প্রতি এবং আবাসভূমি হিসেবে কানাডার প্রতি প্রবাসীদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই অর্থপাচারকারীদের বিরুদ্ধে এই আন্দোলন। কানাডাকে বাংলাদেশের টাকা পাচারকারীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।

এদিকে টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরা তাদের চলমান ‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ আন্দোলনের অংশ হিসেবে ৭ মার্চ আবারও প্রতিবাদ সভা ডেকেছে।

২৬৭০ ড্যানফোর্থ অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ সেন্টারে সন্ধ্যা ৬টায় লুটেরা ও অর্থ পাচারকারীদের শাস্তির দাবিতে এই প্রতিবাদ সভা হবে। টরন্টোয় বসবাসরত বাংলাদেশিদের এই প্রতিবাদ সভায় যোগ দিতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি এবং ব্যাংকিংখাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পাচারকারীদের কানাডায় বসবাসের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা