আন্তর্জাতিক

অবশেষে 'জনসম্মুখে' এলেন কিম 

আন্তর্জাতিক ডেস্ক:

প্রায় ২০ দিন পর অবশেষে জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

শনিবার (২ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানায়।

কেসিএনএ'র প্রতিবেদনে বলা হয়, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম।

ফিতা কেটে কারখানাটির উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত কারখানায় লোকেরা 'উল্লাসে ফেটে' পড়েন।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কিমের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তাসহ তার বোন কিম ইয়ো জং।

তবে কিমের জনসম্মুখে হাজির হওয়ার খবরের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। এছাড়া কেসিএনএ কিমের নতুন কোন ছবিও প্রকাশ করেনি।

বিগত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম।

সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে এ নিয়ে কোন মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

শেষমেশ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কিমের অবস্থান নিয়ে এই তথ্য এলো। বিবিসি, আল জাজিরা, ব্লুমবার্গ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা