লাইফস্টাইল

অফিসে ঘুম পেলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক : মাঝে মাঝে দিনের বেলায় অফিস টাইমেও ঘুম পায় অনেকের। ঝিমধরা ঘুমভাব নিয়ে কাজেও মনোযোগ দিতে কষ্ট হয়।

ঘুম তাড়িয়ে অফিসে কর্মচঞ্চল থাকতে নিয়মগুলো মেনে চলুন:
ডিনারের পর কফি খাবেন না। কফি খেলে দুপুর ২টার আগে খাওয়া ভালো। কারণ ক্যাফেইন শরীরের মেলাটোনিন তৈরিতে বাধা সৃষ্টি করে। তাই রাতে কফি খেলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।

প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমাতে হবে। রাতে ঘুম কম হলে তার প্রভাব আমাদের কর্মক্ষেত্রেও পড়ে। আর সারাদিন ঘুম ঘুম ভাব নিয়ে কাজ করতে কষ্ট হয়। এজন্য ঘুমের নির্দিষ্ট সময়ে বিছানায় যেতে হবে এবং একই সময়ে ওঠার অভ্যেস করতে হবে। ঘরে বেশি আলো ঢুকে যেন ঘুমে ব্যাঘাত না ঘটায় না নিশ্চিত করুন। প্রয়োজনে ভারি পর্দা ব্যবহার করুন। শোবার ঘরটি অযথা একগাদা জিনিস দিয়ে ভরে রাখবেন না।

শরীর দুর্বল হলে অফিসে ঘুম পেতে পারে। সুস্থ থাকতে নিয়মিত ৩০ থেকে ৪০ মিনিট ব্যায়াম করুন। অন্য কিছু করতে না চাইলে শুধু হাঁটুন।

সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। কাজের ফাঁকে ফাঁকে সিট ছেড়ে উঠে গিয়ে সহকর্মীদের খোঁজ নিন কিছুক্ষণ আড্ডা দিন। ঝিমুনি এসে কাজের ক্ষতি করার সুযোগ পাবে না।

ঘুম ঘুম ভাব কাটাতে চোখে-মুখে পানির ঝাপটা দিন। বেশ কিছুক্ষণের জন্য ঘুম পালাবে।

পিপারমিন্ট লিফ বা পুদিনা পাতার চনমনে ঘ্রাণ ঘুমভাবকে তাৎক্ষণিকভাবে তাড়াতে কাজ করবে। সকালে ঘুম থেকে উঠে এক কাপ পুদিনা পাতার চা কিংবা অফিসে কাজের ফাঁকে এই চা পানে ঘুমভাব দূর হয়ে যাবে সহজেই।

মরুভূমি অঞ্চলের মানুষ শুকনো খেজুর খেয়ে উত্তপ্ত পথে চলার শক্তি পায়। আমরাও এই খেজুর খেয়ে শরীরে দীর্ঘ সময় কাজ করার শক্তি পেতে পারি।

নিয়মিত এক্সারসাইজ করুন। হাঁটা বা সাঁতার কাটা শরীরের জন্য ভালো।

প্রিয় জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক রাখুন, সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় শেয়ার করুন। চেষ্টা করুন দুশ্চিন্তা না করার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরের ফুলবাড়ীতে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে শিলা বৃষ্টিতে ফলের বাগান, ফস...

ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যব...

মুন্সীগঞ্জে মোটরসাইকেল চোর , উদ্ধার ৩

মুন্সীগঞ্জে সক্রিয় একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার ক...

গজারিয়াতে গরু বলে- ১৩ ঘোড়া জবাই, জব্দ করলো জনতা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পরিত্যক্ত বাড়ি থেতে ১৩ ঘোড়া জবাইকৃত অবস্থায় জ...

যুদ্ধবিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের পরাজয়: রাশিয়া

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরাজয় হিসেবে দেখছে...

লিবিয়ার মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু

এসআর শফিক স্বপন: ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্ন পূরণের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি...

ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যব...

যুদ্ধবিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের পরাজয়: রাশিয়া

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরাজয় হিসেবে দেখছে...

গজারিয়াতে গরু বলে- ১৩ ঘোড়া জবাই, জব্দ করলো জনতা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পরিত্যক্ত বাড়ি থেতে ১৩ ঘোড়া জবাইকৃত অবস্থায় জ...

ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরের ফুলবাড়ীতে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে শিলা বৃষ্টিতে ফলের বাগান, ফস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা