খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও সরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতকে দক্ষিণ আফ্রিকায় আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই প্রথমবারের মত বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসির ইভেন্ট পরিচালনার জন্য বাংলাদেশের দুইজন আম্পায়ারকে নিয়োগ দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। তারা বিসিবি’র আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে থাকলেও এর আগে আইসিসির কোন ইভেন্টেই আনুষ্ঠানিক দায়িত্ব পাননি। এবারের ইভেন্টে মুকুল চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন। আর সৈকত পরিচালনা করবেন তিনটি ম্যাচ। এর বাইরে বিভিন্ন ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারেরও দায়িত্ব পালন করবেন এই দুই বাংলাদেশী। শরফুদ্দৌলা ইবনে সৈকতের আম্পায়ারিংয়ে অভিষেক ঘটে ২০১০ সালের ৮ জানুয়ারি। এরপর তিনি ৪১টি একদিনের ম্যাচ ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন। অভিজ্ঞতার দিক থেকে মাসুদুর রহমান মুকুল অনেকটাই পিছিয়ে সৈকতের দিক থেকে। ২০১৮ সালের ২১ জানুয়ারিতে অভিষেক হওয়া মুকুল পরিচালনা করেছেন সমান ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। মঙ্গলবার তারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা