জাতীয়

অনলাইনে ব্রিফ করবে আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক:

এখন থেকে আর সরাসরি সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফ করবে না সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জুম অনলাইন অ্যাপের মাধ্যমে করোনা ভাইরাস এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিদিনের তথ্য প্রদান করবেন। এবং সেটা চালু হবে আগমী কাল ২৩ মার্চ সোমবার থেকে।

২২ মার্চ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) প্রতিদিনের ব্রিফিং শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিদিনের মতোই বেলা ১২টায় এ ব্রিফিংও হবে। ব্রিফিংয়ে অংশগ্রহণের জন্য ই-মেইলে আমন্ত্রণপত্রও পাঠানো হবে। তখন আপনারা এই অ্যাপের মাধ্যমে ব্রিফিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে প্রতিদিনের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ জন রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন। দুইজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬৪ জনের। গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা থেকে নতুন করে তিনজনের করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত করা হয়েছে। এছাড়া আইসোলেশনে আছেন আরো ৪০ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা