সংগৃহীত ছবি
বাণিজ্য

বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি

নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি টিম বাজার তদারকি করছে।

আরও পড়ুন: কমেছে ডিমের দাম

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, আটা, কাচা মরিচ, সবজি, মাছ ও মুরগির বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়ের কয়েকদিনের রশিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা দেন। অভিযানের ফলে গত কয়েক দিনের তুলনায় ডিম, পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে।

রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ের কাঁচাবাজারে ডিম, পেঁয়াজ, কাচামরিচ, মুরগি ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য যাচাই করা হয়। অভিযানে ১টি দোকানে মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা