সংগৃহীত
টেকলাইফ

ম্যাকবুক অর্ডার করে পেলেন স্পিকার!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ভারতীয় নাগরিক অথর্ব খান্দেলওয়াল ই-কমার্স সাইটে ৭৬ হাজার টাকা পেমেন্ট করে অ্যাপল ম্যাকবুক অর্ডার করেছিলেন। অথচ ডেলিভারিতে পেলেন ৩ হাজার টাকা দামের স্পিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য দিয়ে পোস্ট করেন তিনি।

আরও পড়ুন: এআইয়ের নতুন ফিচার আনছে গুগল

ইতিমধ্যে পোস্টটি ভাইরাল হয়েছে। অথর্ব বলেন, পার্সেলটি হাতে নিয়েই তিনি ডেলিভারি বয়ের সাথে ওটিপি শেয়ার করেন। ডেলিভারি পলিসির নিয়ম অনুসারে ডেলিভারি এক্সিকিউটিভকে ওটিপি বলার আগে তার সামনে পার্সেল চেক করে নিতে হয়। কিন্তু ঐ এক্সিকিউটিভ পার্সেল খুলে দেখানোর আগে “ফ্লিপকার্ট প্রোটোকল”-এর অজুহাতে ওটিপি শেয়ারের জন্য জোর করেন।

ডেলিভারি এক্সিকিউটিভের উপস্থিতিতে প্যাকেটটি খোলার পরে, ঐ ব্যক্তি ম্যাকবুকের পরিবর্তে বোটের স্পিকার দেখে হতভম্ভ হয়ে যান, পরে পুরো বিষয়টি ক্যামেরাবন্দী করেন। ঐ ব্যক্তি প্রমাণ স্বরূপ ডেলিভারি এক্সিকিউটিভ এবং তার একটি ভিডিও ফুটেজ, প্যাকেজ খোলার ভিডিও ও ভুল প্রোডাক্ট পাওয়ার ভিডিও-ও রেকর্ড করে রাখেন।

আরও পড়ুন: ইতিহাস গড়লো ভারতের চন্দ্রযান-৩

ফ্লিপকার্টের “নো রিটার্ন পলিসি”র জন্য প্রতিষ্ঠানের থেকে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ঐ ব্যক্তি কোনো সমাধান বা রিফান্ড পাননি। যার ফলে তিনি সাহায্যের জন্য টুইটার ও রেডিটে এ ঘটনাটি শেয়ার করেন।

এরপর বিপুল সংখ্যক ব্যবহারকারীরা তাকে সহানুভূতি ও বিভিন্ন উপদেশ দেন। তারা লিখেছেন, ডেলিভারি ম্যানকে কখনই পণ্য না দেখে ওটিপি দেওয়া উচিত নয়। অর্ডারকৃত পণ্য হাতে পাওয়ার পর দেখবেন, প্যাকেট খোলার সময় ভিডিও করবেন, পণ্য ঠিক থাকলে তবেই ডেলিভারিম্যানকে ওটিপি শেয়ার করবেন। কোন কারণে সঠিক পণ্য না পেলে প্যাকেটটি ফেরত দেবেন এবং ওটিপি শেয়ার করবেন না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা