গুগল
টেকলাইফ

গুগলের জন্মদিন আজ

সান নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ২৩তম জন্মদিন আজ। এটিই বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন এখন। আজ ২৭ সেপ্টেম্বর গুগল ২৩তম জন্মবার্ষিকী পালন করছে। বিশেষ দিন উপলক্ষ্যে এটি তাদের হোমপেজে নতুন ডুডল তৈরি করেছে।

১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয়েছিল গুগলের। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডের দুই পিএইচডির ছাত্র বড় আকারের সার্চ ইঞ্জিন তৈরির ধারণা নিয়ে কাজ শুরু করেন। ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের সেই ধারণা প্রকল্পই আজকের গুগল।

গুগলের নামে পেছনে যে গল্পটি রয়েছে তা হয়তো অনেকেরই অজানা। শব্দের বানান ভুল থেকে গুগল নামের উৎপত্তি।

গাণিতিক হিসাবের গোগল (googol)-এর অর্থ- একটি সংখ্যার পেছনে একশ শূন্য। একজন প্রকৌশলী আসল নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন। সেই ভুল নামই গুগল!

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শক্ত অবস্থানে ইরানের শীর্ষ নেতৃত্ব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখনো ইরানের শীর্ষ নেতৃত্ব অক্ষত আছে। দেশট...

মেজর (অব:) হাফিজ স্পিকার ও কায়সার কামাল ডেপুটি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ম...

রাষ্ট্রপতি হঠাও কর্মসূচিতে এনসিপি

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার...

মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ইরানের হামলা

যুদ্ধের ১২তম দিনে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও...

সংসদ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। ৫ আগস্ট-পরবর্তী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা