খেলা

কিউইদের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস ডেস্ক : ভারতে ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩২২ রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন : রেফারিদের রেফারি আর নেই

সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে ব্ল্যাক-ক্যাপসরা। ডাচদের বিপক্ষে উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও অধিনায়ক টম লাথামের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩২২ রান করে কিউইরা।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ওপেনার কনওয়ে এবং ইয়ং ওপেনিং জুটিতে তুলেন ৬৭ রান। কিন্তু ব্যক্তিগত ৩২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ইংলিশদের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কনওয়ে।

আরও পড়ুন : ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

এরপর ইয়ংকে সঙ্গী করে বড় জুটি গড়েন রাচিন রবীন্দ্রও। তবে দলীয় ১৪৪ রানের মাথায় বিদায় নেন একপ্রান্ত আগলে রাখা ইয়ং। ৮০ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তারপর ৩ চার ও ১ ছয়ে ৫১ বলে ৫১ রান করে দলীয় ১৮৫ রানে প্যাভিলিয়নে ফেরেন রবীন্দ্র।

মিডল অর্ডারে ড্যারেল মিচেল ৪৮ ও অধিনায়ক ল্যাথাম ৫৩ রান করে বিদায় নেন। কিন্তু শেষ দিকে মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৩২২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বোলিংয়ে ডাচদের হয়ে আরয়ান দত্ত, পল ভ্যান মেকেরিন ও রোলেফ ভ্যান ডার মারউই প্রত্যকে ২টি করে উইকেট নেন। এছাড়া বাস ডি লিট পান ১টি উইকেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যা...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা