ছবি-সংগৃহীত
খেলা
ম্যাচ ফিক্সিং

জামিন পেলেন লঙ্কান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হওয়া শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়ক মুক্তি পেয়েছেন। কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট কোর্ট এ স্পিনারকে জামিন দেন, বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কান পুলিশের মিডিয়া বিভাগ।

আরও পড়ুন : সিরিজ বাঁচাতে মাঠে নামছে টাইগাররা

তাকে ৫০ লাখ শ্রীলঙ্কান রুপি করে দু’দফায় (মুচলেকা) দিয়ে জামিন দেওয়া হয়েছে। তবে এখনো তার ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সেনানায়েক চাইলেও দেশ ছাড়াতে পারবে না। একই সাথে আগামী ১২ ডিসেম্বর আবারও তাকে আদালতে হাজিরা দিতে হবে।

এ ক্রিকেটারকে ৬ সেপ্টেম্বর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ক্রিকইনফো জানান,৩৮ বছর বয়সী এ স্পিনার ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কয়েক ক্রিকেটারকে ম্যাচ পাতাতে প্ররোচিত করার চেষ্টা করেছিলেন।

বিষয়টি তখনই সংশ্লিষ্ট ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে (আকসু) জানিয়েছিল। যদিও সেনানায়েকে সেই টুর্নামেন্টে খেলেননি, সে সময় তিনি শ্রীলঙ্কায় ছিলেন না বলেও জানা যায়।

আরও পড়ুন : দায়িত্ব ছাড়লেন হাফিজ

২০১২- ২০১৬ পর্যন্ত ৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সেনানায়েক। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে খেলেছেন ৭৪ ম্যাচ। যার মধ্যে খেলেছেন ১ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি।

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৭৮ উইকেট। ওয়ানডে ইকোনমিতে ৪.৭৬ ও টি-টোয়েন্টিতে ইকোনমি ৬.৭৭। ২০১৪ এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, তিনি শ্রীলঙ্কার ২ শিরোপা জয়ে দলে ছিলেন তিনি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা