অধিনায়ক বদলেও ভাগ্য বদলায়নি
খেলা
ভাঙেনি পরাজয়ের বৃত্ত!

অধিনায়ক বদলেও বদলায়নি ভাগ্য

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত এ ফরম্যাটে ১২টি ম্যাচ খেলে বাংলাদেশ দলের ঝুলিতে জয় মাত্র ১টি। পরাজয়ের বৃত্ত ভাঙতে জিম্বাবুয়ে সফরে অধিনায়কত্বে পরিবর্তন এনে নুরুল হাসান সোহানকে নতুন করে দায়িত্ব দেওয়া হয় । দুর্বল দলকে পেয়েও ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পরাজয় টাইগারদের।

আরও পড়ুন : বাংলাদেশ সফরে আসছেন সিসন

জিততে ভুলে যাওয়া বাংলাদেশ দলকে পেয়ে সিকান্দার রাজার বিধ্বংসী ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ২০৫ রানের পুঁজি স্বাগতিকদের। ২০৬ রান তাড়া করতে নেমে শুরুতে সমান তালে পাল্লা দিয়ে ছুটলেও বাংলাদেশের ইনিংস থামে ৬ উইকেটে ১৮৮ রানে। এতে ১৭ রানে পরাজয় সফরকারীদের। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

বাংলাদেশ দল লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার মুনিম শাহরিয়ারকে হারিয়ে বসে। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া এই তরুণ পয়েন্টে ক্যাচ দেন। ৮ বলে ৪ রান করেন তিনি। সেই ধাক্কা কাটিয়ে লিটন দাস আর এনামুল হক বিজয়ের ব্যাটে পাওয়ার-প্লের ৬ ওভারে ৬০ রান তোলে সফরকারীরা। তবে এই দুইজন তালগোল পাকিয়ে বসেন ইনিংসের সপ্তম ওভারে।

লিটন কুমার দাস উইলিয়ামসের বলে শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ দেন। কিন্তু উদযাপন করতে গিয়ে ফেলে দেন এনগারাভা। লিটন না বুঝে হাঁটা দেন ড্রেসিংরুমের দিকে। এদিকে নন স্ট্রাইক প্রান্তে উইলিয়ামসকে বল পাঠিয়ে দেন এনগারাভা। সঙ্গে সঙ্গে উইকেট ভেঙে দেন উইলিয়ামস। ৬ চারে ১৯ বলে ৩২ রান করে ফেরেন তিনি।

আরও পড়ুন : মনীষা পাকিস্তানের প্রথম হিন্দু নারী ডিএসপি

টি-টোয়েন্টি খেলতে নামা বিজয় ২৭ বল খেলে ২৬ রান করে আউট হন। আফিফ হোসেন দ্রুত রান তুলতে গিতে ফেরেন ৮ বলে ১০ রানে।

তবে একপ্রান্ত আগলে খেলেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত, সোহানে সঙ্গে ২১ বলে ৪০ রানের পার্টনারশিপ গড়ে দলকে খেলায় রাখেন তিনি। ইনিংসের ১৬তম ওভারে থামে শান্তর ব্যাট। ৩ চার, ১ ছয়ে ২৫ বলে করেন ৩৭ রান।

১৬ ওভারে ১৪৬ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের তখন জয়ের জন্য ২৪ বলে প্রয়োজন ৬০ রান। সে মুহূর্তে দাঁড়িয়ে নিজ ব্যাটে ঝড় তুলে খানিক আশার সঞ্চার জোগান সোহান।

আরও পড়ুন : ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত

তবে মোসাদ্দেক হোসেন ১০ বলে ১৩ রান করে আউট হলে কাজে আসেনি নতুন অধিনায়কের ২৬ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসটি। ১টি চার ও ৪টি ছয়ে সাজানোর সোহানের এই ইনিংস পরাজয়ের ব্যবধানই কমিয়েছে শুধু।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১৮৮ রানে। এতে ১৭ রানের জয়ে সিরিজের এগিয়ে গেল জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার রেগিস চাকাভাকে ফেরান বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। স্টাম্প বরাবর ফুলার ডেলিভারিতে উড়িয়ে মেরেছিলেন চাকাভা। কিন্তু সেটি মিড উইকেটে তালুবন্দি করেন নাজমুল হোসেন। ১১ বলে ৮ রান করেন চাকাভা।

আরও পড়ুন : শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার দিল বিশ্বব্যাংক

পাওয়ার-প্লেতে ৪৩ রান তোলা স্বাগতিকরা সপ্তম ওভারের প্রথম বলে হারায় আরেক ওপেনার ক্রেইগ আরভিনকে। মোসাদ্দেকের কুইকার ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে অন সাইডে খেলতে চেয়েছিলেন আরভিন।

কিন্তু বল ব্যাট মিস করে ভেঙে দেয় উইকেট। ১৮ বলে ২১ রান করেন তিনি। তৃতীয় উইকেটে ওয়েসলে মাধেভেরে ও শন উইলিয়ামস ৩৭ বলে গড়েন ৫৬ রানের পার্টনারশিপ।

ব্যাট হাতে ঝড় তোলা উইলিয়ামসকে থামান মুস্তাফিজ। ৪ চার ও ১ ছয়ে ১৯ বলে ৩৩ রান করেন এই তিনি। ৯৯ রানে ৩ উইকেট হারানোর পর সিকান্দার রাজাকে নিয়ে ব্যাট চালিয়ে ঝড় অব্যাহত রাখেন মধেভেরে।

আরও পড়ুন : স্পেনে কর্মীদের টাই না পরার আহ্বান

তিনি ৬ চারে ৩৭ বলে অর্ধশতক তুলে নেন। কম যাননি রাজাও, আরো বেশি আগ্রাসী ভূমিকায় চার-ছয়ের ফুলঝুরি সাজিয়ে বসেন। ৫ চার ও ৩ ছয়ে মাত্র ২৩ বলে ফিফটির কোটা পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

শেষ ওভারে ৪৬ বলে ৬৭ রানের সময় চোট নিয়ে উঠে যান মাধেভেরে। বিধ্বংসী ব্যাটিংয়ে ২৬ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন রাজা। যেখানে ৭টি চার ও ৪টি ছয় মারেন তিনি। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০৫ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে।

বাজে বোলিংয়ের দিনে বাংলাদেশের হয়ে ৫০ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার মুস্তাফিজ। সমান ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য তাসকিন আহমেদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা