খেলা

আর্জেন্টিনার স্বস্তির জয় 

ক্রীড়া প্রতিবেদক: চোট সেরে ফিরলেও সতর্কতাবশত একাদশে ছিলেন না লিওনেল মেসি। ফলে বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে কিছুটা ধুঁকতে হয়েছে আর্জেন্টিনাকে। কিন্তু তারপরও ১-০ গোলের স্বস্তির জয় বাগিয়ে নিয়ে বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়ে রেখেছে লিওনেল স্কালোনির দল।

ঘরের মাঠে শুরু থেকেই ছন্দহীন ছিল উরুগুয়ে। ম্যাচের বেশির ভাগ সময়ই বল পায়ে ছিল আর্জেন্টাইনদের। পুরো ম্যাচের ৩৬ শতাংশ সময় পায়ে বল রেখে আর্জেন্টিনার পোস্টে তারা শট করে ১৯টি। যার ভেতর মাত্র ৪টি ছিল লক্ষ্যে।

ম্যাচের প্রথম থেকেই গোছানো কিন্তু ছন্দহীন উরুগুয়েকে চেপে ধরে আর্জেন্টিনা। সপ্তম মিনিটে ডি মারিয়ার গোলে লিড নেয় সফরকারীরা।

পাওলো দিবালার ডান দিক থেকে দেয়া পাস ডি বক্সে পেয়ে আর দেরি করেননি ডি মারিয়া। দুর্দান্ত এক শটে বারপোস্ট ছুঁয়ে জালের ঠিকানা খুঁজে নেন পিএসজির এই মিডফিল্ডার।

এরপর টানা কিছুক্ষণ আর্জেন্টিনা ছিল আক্রমণে। কিন্তু সুবিধা করতে পারছিলেন না স্কালোনির শিষ্যরা।

ম্যাচের ২০ মিনিট পর্যন্ত বল দখলে নিয়ে ভালোই খেলছিল সফরকারীরা। কিন্তু এরপর কিছুটা ধীরগতি দেখা যায় আক্রমণে। সেই সুযোগে বলের দখল নিয়ে নেয় স্বাগতিক উরুগুয়ে। শুরু করে পাল্টা আক্রমণ। যা বজায় ছিল প্রথমার্ধের বাকি পুরো সময়।

৩২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে করা লুইস সুয়ারেজের একটি শটে সমতায় ফিরতে পারত উরুগুয়ে। কিন্তু দুর্ভাগ্য পিছু না ছাড়ায় গোলরক্ষককে ফাঁকি দিলেও বল আটকে যায় পোস্টে।

ফিরতি বলে ফের শট নিলেও লক্ষ্যে যায়নি সেটিও।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের সুযোগ পায় উরুগুয়ে। কিন্তু এবারও ডি বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন হোয়াকিন পিকেরেস।

৮৪তম মিনিটে আরও একটি সুযোগ হাতছাড়া হয় উরুগুয়ের। আলভারেস মার্টিনেসের দুর্দান্ত এক হেডে সমতায় ফেরার সম্ভাবনা জেগেছিল স্বাগতিকদের। কিন্তু গোলবারের ওপর দিয়ে যাওয়ায় সমতায় আর ফেরা হয়ে ওঠেনি তাদের।

শেষদিকে বদলি হিসেবে নেমেছিলেন মেসি। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি এই ফরোয়ার্ড।

শেষতক ১-০ ব্যবধানে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। আগের লেগে আর্জেন্টিনা তাদের ঘরের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল উরুগুয়েকে।

২০২২ কাতার বিশ্বকাপের ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার এটি অষ্টম জয়। সঙ্গে চার ড্রয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। আর ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা