খেলা

প্রথম ম্যাচে টাইগারদের সংগ্রহ ১৩১ রান

সান নিউজ স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফররত স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৩১ রানে গুটিয়ে গেছে। ডানেডিনে টস হেরে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভারেই গুটিয়ে যায় অতিথিদের ইনিংস।

২৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ৬ নম্বরে নামা মাহমুদুল্লাহ রিয়াদ। ৫৪ বলে ২৭ রান করেন তিনি।

ব্যাট হাতে জন্মদিন উদযাপন করার আশায় উইকেটে নামা তামিম ইকবাল প্রথম ওভারেই বোল্টকে দারুণ এক ৬ মেরে ইঙ্গিত দিয়েছিলেন অসাধারণ কিছুর। পরে মেরেছেন একটি ৪। সেখানেই শেষ। তামিম ১৫ বলে ১৩ করে বোল্টের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

অধিনায়কের বিদায়ের পর রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার। আরেক ওপেনার লিটন দাস ৩৬ বলে ১৯ করে সাজঘরে হাঁটা দেন।

ধীর ব্যাটিংয়ে এগোতে থাকা মুশফিকুর রহিম ৪৯ বলে ২৩ করে ফিরেছেন। মোহাম্মদ মিঠুন ৯, মেহেদী মিরাজ ১, অভিষিক্ত স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান ১৪ রানে ফিরলে একশ’র আগেই সপ্তম উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি তাদের। বাংলাদেশ প্রতিপক্ষের পেসারদের বিপক্ষেই বোল্ট ৮.৫ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে শিকার জেমস নিশাম এবং মিচেল স্যান্টনারের।

বাংলাদেশের হয়ে ২০ কিংবা তার বেশি বল খেলেছেন ৬ জন। এদের মধ্যে বলার মতো স্ট্রাইকরেট অভিষিক্ত মেহেদী হাসানের, ৭০। ২০ বলে ১৪ রান করতে পারেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা