সংগৃহীত ছবি
জাতীয়

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা 

নিজস্ব প্রতিবেদক: মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতেই বছিলার লাউতলা খাল পরিষ্কারে অংশ নেওয়ার পরই এবার গুঁড়িয়ে দেওয়া হচ্ছে খালের অংশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো। এ সময় অন্যান্য স্থাপনার পাশাপাশি একটি ১০তলা ভবনের অর্ধেক অবৈধভাবে গড়ে ওঠায় এটিরও ভাঙার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বছিলার ৪০ ফিট নামক স্থানে খালের অংশের স্থাপনাগুলো বল্ডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে।

আতিকুল ইসলাম জানান, যারা খালে ময়লা ফেলে তাদের মস্তিষ্কে ময়লা আছে, তাদের মনে ময়লা আছে বলেই তারা এভাবে খালে ময়লা ফেলতে পারে। সিটি কর্পোরেশের খালের জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তারা যতই ক্ষমতাধর হোক না কেন খালের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করবই।

আরও পড়ুন: মজুতকারীদের গণধোলাই দেওয়া দরকার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোর আগের রূপে ফেরানো হবে।পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি। পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তা ঘাট ডুবে যায়। কারণ খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলেছে। খাল পুনরুদ্ধারে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

উন্নত বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সামাজিক যোগাযোগ...

ভারতের কিছু মিডিয়ায় তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা

সম্প্রতি লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা