সংগৃহীত
জাতীয়

স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে 

নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্মার্ট জাতির জন্য একটি স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। দেশের তরুণ উদ্যোক্তারা আগামী ১৭ বছরের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্ভাবনের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করবে এ কথাও বলেন তিনি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি-সিইসির সাক্ষাৎ

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেস ‘অ্যাপসিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলক জানান, দেশের নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসেবে তৈরিতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীনফোন। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট সিটিজেন, স্মার্ট নাগরিক, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি-এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্রামীনফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের সম্পৃক্ত করে স্মার্ট জাতি গঠনে অ্যাপটি বিশেষ অবদান রাখবে।

প্রতিমন্ত্রী আরও বলেন দেশে গ্রামীনফোনের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে। দেশে বর্তমানে ১৩ কোটির অধিক ইন্টারনেট ব্যবহাকারী রয়েছে। নগর, গ্রাম, পাহাড়, দ্বীপ যত দুর্গম এলাকাই হোক না কেন উচ্চগতির নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কমমূল্যে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন: কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না

তিনি জানান, প্রধানমন্ত্রী নাগরিক সেবা আঙুলের ডগায় নিয়ে আসতে ও দুর্নীতিমুক্ত, কাগজবিহীন, আন্তঃসংযুক্ত ও আন্তঃক্রিয়াশীল একটি স্মার্ট সরকারের লক্ষ্যে কাজ করছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রামীণফোন লিমিটেডের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান পেটার-বরে ফারবার্গ, গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা