ছবি: সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে সশস্ত্র বাহিনীর দায়িত্বপালন নিয়ে অবহিত করতে আগামীকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

আরও পড়ুন: নব্য হানাদারে আবির্ভূত বিএনপি

ইসি সূত্রে জানা গেছে, রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় এ সাক্ষাৎ করবেন সিইসি।

এ সময় নির্বাচনে সেনাবাহিনী কতদিন দায়িত্ব পালন করবেন, তা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে। সাক্ষাতের পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এরপর বাজেটও চূড়ান্ত হবে।

আরও পড়ুন: বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড নয়

সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানান, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর নির্বাচন প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন সিইসিসহ অন্য কমিশনাররা।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তফসিল অনুযায়ী, রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পর দিন সোমবার (১৮ ডিসেম্বর) চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানি কার্যক্রম শেষে নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা হয়েছে ২২৬০ জন। তবে মোট কত প্রার্থী মাঠে থাকছেন, তা আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা