জাতীয়

নাশকতা রোধে ছদ্মবেশে র‍্যাব 

নিজস্ব প্রতিবেদক: যানবাহনে অগ্নিসংযোগসহ স্থান-কাল-পাত্র ভেদে কিছু চোরাগোপ্তা হামলা করছে নাশকতাকারীরা। নাশকতা প্রতিরোধে সড়কের বিভিন্ন স্থানে ছদ্মবেশে ও যাত্রীবেশে গণপরিবহনে অবস্থান করছেন র‍্যাব সদস্যরা।

আরও পড়ুন: রাজধানীতে নবজাতকের মরদেহ উদ্ধার

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।

তিনি জানান, অবরোধ শুরুর পর থেকে বিভিন্ন সময়ে যাত্রীবাহী, পণ্যবাহী যানবাহন ও তেলবাহী লরি মিলিয়ে ১৭ হাজারের বেশি গাড়িকে স্কট প্রদান করেছে র‍্যাব। আমরা ২০০-এর বেশি কনভয়কে স্কট প্রদান করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে। এটা করছি, যাতে অর্থনৈতিক চেইনটা ঠিক থাকে।

র‍্যাবের মুখপাত্র আরও বলেন, আমাদের এ স্কট প্রদান চলমান রয়েছে। র‍্যাবের ৪ শতাধিক টহল টিম স্কটিংয়ে ব্যবহৃত হচ্ছে। অবরোধে ৫০ টির বেশি তেলবাহী লরিকে স্কট দিয়ে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মনোনয়ন বিক্রিতে আয় দেড় কোটি

এছাড়া হামলা প্রতিরোধে র‍্যাব সদস্যরা বিভিন্ন জায়গায় ছদ্মবেশে অবস্থান করছে। তারা গণপরিবহনে যাত্রী বেশে অবস্থান করছে। এক্ষেত্রে আমাদের সফলতা রয়েছে। আমরা বেশ কয়েকজনকে নাশকতার সময় হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

খন্দকার আল মঈন জানান, ছদ্মবেশে বিভিন্ন স্থানে অবস্থান র‍্যাবের এ কার্যক্রম চলমান থাকবে। আমরা হামলার জায়গাগুলো শনাক্ত করছি, বাস মালিকদের সাথে বসছি, যারা যে সহায়তা চায় দিচ্ছি।

ফলে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ কমেছে। বাস মালিকদের অনুরোধ করবো, যাতে নির্জন স্থানে যানবাহন না রাখে। তাহলে গাড়িতে অগ্নিসংযোগ দুরূহ হবে।

আরও পড়ুন: এনআইডি সার্ভার চালু বিকেলে

তিনি জানান, তফসিল ঘোষণা হয়েছে। সংবিধানের ১২৬ ধারা অনুযায়ী, সকল নির্বাহী বিভাগ নির্বাচনে সহায়তা করছে। নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিভিন্ন নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি।

অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। যারা চিহ্নিত অপরাধী, তাদের আইনের আওতায় আনতে কাজ করছি। এ কার্যক্রম চলমান থাকবে।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা