রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন
জাতীয়

‘এই মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ছে না’

নিজস্ব প্রতিবেদক:

যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, এই মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ছে না।

তবে ভবিষ্যতে করোনা পরিস্থিতির উন্নতি ও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে ট্রেনের ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (৩১ আগস্ট) রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান ক্রয়ের চুক্তিপত্র সই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নূরুল ইসলাম সুজন বলেন, কৃষকের পণ্য সারাদেশে পৌঁছে দিতে লাগেজ ভ্যান কিনছে রেলওয়ে। লাগেজ ভ্যানের মাধ্যমে কম খরচে গ্রাম থেকে ঢাকায় পণ্য নিয়ে এসে কৃষকরা লাভবান হবেন। পাশাপাশি রাজধানীবাসীও ফ্রেশ পণ্য পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ ভ্যান এসে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা