প্রয়াত রাহাত খান
জাতীয়

রাহাত খানের মৃত্যুতে খেলাঘরের শোক

নিজস্ব প্রতিবেদক:

কথাশিল্পী, ঔপন্যাসিক ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।

শোকবার্তায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগরী কমিটির সভাপতি সাংবাদিক শ্যামল দত্ত ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ বলেন, খেলাঘর ও শিশু-কিশোরদের অকৃত্রিম বন্ধু ও অভিভাবক রাহাত খান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম ও অসাম্প্রদায়িক সুখী-সুন্দর সোনার বাংলা গড়তে আজীবন অবদান রেখে গেছেন। তার ছেলে শুভ্র ও মেয়ে কান্তা খেলাঘর আন্দোলনে সম্পৃক্ত। শুভ্র সুইডেনের শিশু সম্মেলনে শিশু প্রতিনিধি হিসেবে খেলাঘর ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

রাহাত খানের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন খেলাঘর সংগঠকরা।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খান শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় তার রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে আন...

ফেনীর পথে পথে জনতার ঢল, প্রধানমন্ত্রীর গাড়ি ঘিরে পুষ্পবৃষ্টি

ঢাকা থেকে সড়ক পথে ফেনী যাওয়ার সময় নারায়ণগঞ্জসহ ঢা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা