সংগৃহীত
জাতীয়

২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলের উদ্বোধন হবে। টানেলটি উদ্বোধনের পরদিনই এটির ভেতরে যান চলাচল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আরও পড়ুন: পানির অপচয় বন্ধ করতে হবে

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে সেতু সচিব মো. মনজুর হোসেন চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ কথা বলেন। জেলা প্রশাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষ্যে এ সভার আয়োজন করেন।

সভায় জানানো হয়েছে, ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল উদ্বোধনের পর আনোয়ারা প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

কমিশনার মো.তোফায়েল ইসলাম জানান, টানেল নিয়ে মিথ্যা বা নেতিবাচক প্রচারণা হতে পারে। সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী নেতিবাচক প্রচারণা চালালে ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সেতু সচিব মো. মনজুর হোসেন জানান, টানেলের মধ্যে জনসাধারণের জন্য নির্দেশনা ব্যবস্থা থাকবে ও সেখানে ৮টি রেডিও চ্যানেলে স্বয়ংক্রিয়ভাবে নির্দেশনাগুলো চলতে থাকবে। টানেলের ভেতর যে ফ্রিকুয়েন্সিই থাকুক না কেন, গাড়ি যতক্ষণ টানেলে থাকবে ততক্ষণ স্বয়ংক্রিয়ভাবে এ দিক-নির্দেশনা চলবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দেশের ১ম টানেলের নামকরণ করা হয়েছে। চীনের চায়না কমিউনিকেশনস, কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসিএল) লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

আরও পড়ুন: রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের এখন পর্যন্ত কাজের অগ্রগতি সাড়ে ৯৮%। ইতোমধ্যে টানেলের পূর্তকাজ শেষ হয়েছে। বর্তমানে যান্ত্রিক ও বৈদ্যুতিক (ইলেকট্রো মেকানিক্যাল) কাজ চলছে। টানেল নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলা প্রান্তে ৫.৩৫ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কের কাজও শেষ হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা