সংগৃহীত
জাতীয়

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে মনির হোসেন (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পানির অপচয় বন্ধ করতে হবে

সহকর্মী কামাল বলেন, সকালে নির্মাণাধীন ভবনের ৭ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে, সেখান থেকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মনির হোসেন ঐ নির্মাণাধীন ভবনেই থাকতেন। পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর আগস্তী গ্রামে তার বাড়ি। তিনি ঐ এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে ছিলেন।

আরও পড়ুন: রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা রামপুরা থানাকে জানিয়েছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

উলিপুরে ২৬৮ স্কুলের ২০০টিতেই প্রধান শিক্ষক শূন্য

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রায় ২০০ সরকারি প্রাথম...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা