ছবি-সংগৃহীত
জাতীয়

বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপ আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাজ্য একটি আধুনিক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আজ ঢাকায় ৫ম কৌশলগত সংলাপে বসবে।

আরও পড়ুন: ব্যক্তির দায় পুলিশ বহন করবে না

যুক্তরাজ্যের ফরেন, কমনওলেথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন সংলাপে যোগ দিতে দুদিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম তাকে স্বাগত জানান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ‘স্যার ফিলিপের মূল আলোচ্য বিষয় হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ।’

আরও পড়ুন: এডিসি হারুন বরখাস্ত

বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে গঠিত কৌশলগত সংলাপটি একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের অভিন্ন অঙ্গীকারকে প্রতিফলিত করবে।

সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সঙ্কটসহ বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: ঢাকা ছাড়লেন ফরাসি প্রেসিডেন্ট

এই সংলাপটি দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কপ২৮ তে সহযোগিতা, জলবায়ু অর্থায়ন, জলবায়ু প্রভাব মোকাবিলায় অভিযোজন ও খাপ খাওয়ানো এবং যুক্তরাজ্যের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব প্রদর্শনের সুযোগ করে দেবে।

ঢাকায় অবস্থানকালে স্থায়ী আন্ডার-সেক্রেটারি রাজনীতিবিদ, সুশীল সমাজ সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন বলে জানায় ব্রিটিশ হাই কমিশন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা