সংগৃহীত
জাতীয়

বরখাস্ত হতে পারেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই না করায় চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: সাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির আভাস

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র বলছে, তার বিরুদ্ধে অসদাচারণ, রাষ্ট্র ও সরকার বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ আনা হতে পারে।

এর আগে ড. মোহম্মাদ ইনূসের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া জানান, শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, তার সম্মানহানি করা হচ্ছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন: ১১ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস’র পদোন্নতি

তিনি আরও জানান, তাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। গত সোমবার হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি (বিবৃতি) পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি।

আরও পড়ুন: ঢাকায় নিরাপত্তা সংলাপ চলছে

তাদের মধ্যে শতাধিক নোবেল জয়ী রয়েছেন। খোলা চিঠির এ প্রতিবাদে সুপ্রিমকোর্টের আইনজীবীদের বিবৃতি লেখা কাগজে আইনজীবীদের স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। আইনজীবীদের ‘নাম’ ও ‘স্বাক্ষর’-ঘর রয়েছে তাতে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’

অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে ধীরে ধীরে ঢালিউডে নিজের জায়গা পোক্ত কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা