ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদে‌শিদের জন্য নেপালের ই-ভিসা চালু

নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিমালয়ের দেশ নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ইলেক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু করা হয়েছে।

আরও পড়ুন: সংলাপে বসছে বাংলাদেশ-যুক্তরাজ্য

রোববার (২৭ আগস্ট) নেপালের ঢাকাস্থ দূতাবাসের ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এতে বলা হয়েছে, নেপাল যেতে আবেদনকারী সব ব্যক্তির জন্য ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা প্রতিস্থাপন করেছে। রোববার থে‌কে নতুন ইটিএ জারি শুরু করেছে দূতাবাস।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া গেলেন সেনাবাহিনী প্রধান

দূতাবাস আরও জানায়, ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া এবং অন্যান্য পূর্বশর্ত, যেমন- শারীরিক পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধ‌তি অপরিবর্তিত থাকবে।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) ইটিএ সংক্রান্ত সিস্টেম চালু নিয়ে চি‌ঠি ইস্যু করে নেপাল দূতাবাস।

আরও পড়ুন: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

প্রসঙ্গত, নেপাল ভ্রমণের জন্য বিখ্যাত একটি দেশ। পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টিই অবস্থিত নেপাল এবং চীনের সীমান্তজুড়ে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও নেপালে অবস্থিত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশাচালককে তুলে নিয়ে দুই দিন শিকল...

পদ্মা সেতু চালু হলেও থমকে ঢাকা–বরিশাল মহাসড়কের ৬ লেন কাজ

পদ্মা সেতু নির্মাণ হলেও থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়কের ৬ লেনের কাজ। ফলে প্রতিদ...

মুন্সীগঞ্জে হ্যান্ডকাফ নিয়ে পালানো আসামি ৩ ঘণ্টা পর গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামি হ্যান্ডকাফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা