জাতীয়

পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস

সোমবার (২৬ জুন) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের এক আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামানকে এপিবিএনে, সাময়িক বরখাস্ত প্রত্যাহারকৃত অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে পিরোজপুর মঠবাড়িয়া সার্কেলে, টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুল আনোয়ারকে এপিবিএনে ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.ফরিদ আহম্মেদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে বজ্রপাতে নিহত ১১

এছাড়া সহকারী পুলিশ পদমর্যাদার ৫ কর্মকর্তার মধ্যে সুনামগঞ্জ তাহিরপুর সার্কেলের এএসপি সাহিদুর রহমানকে সিলেট গোয়াইনঘাট সার্কেলে, ফরিদপুর মধুখালী সার্কেল এএসপি সুমন করকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে, সিআইডির এএসপি শাহ মোস্তফা তারিকুজ্জামানকে কুমিল্লার দেবীদ্বার সার্কেলে, পুলিশ সদরদপ্তরের এএসপি মো. আবুল হোসাইনকে র্যাবে এবং মাদারীপুরের এএসপি (অপস) মো. মনিরুল ইসলামকে চট্টগ্রাম মীরসরাই সার্কেলের এএসপি হিসেবে বদলি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা