ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র রাখার সিদ্ধান্ত বাতিল
জাতীয়

ট্রেন ভ্রমণে জাতীয় পরিচয়পত্র রাখার সিদ্ধান্ত বাতিল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পরিচয়পত্র নিয়ে ট্রেন ভ্রমণের বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। তবে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের টিকিট কেনা ও ভ্রমণ করা যাবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ট্রেনে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক সঙ্গে রাখার বিষয়টি শিথিল করা হয়েছে। তবে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের টিকিট কেনা ও ট্রেন ভ্রমণ করা যাবে।

এর আগে, ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করে বাংলাদেশ রেলওয়ে। নতুন ঐ নিয়মে একজনের নামে কেনা টিকিটে অন্যজন ভ্রমণ করতে পারবেন না বলে জানানো হয়। টিকিট কালোবাজারি বন্ধে মূলত এ উদ্যোগ নেওয়া হয়।

ঐ পদ্ধতিতে যাত্রীকে জাতীয় পরিচয়পত্র দিয়ে রেলওয়ে ওয়েবসাইটে নিবন্ধন করতে হতো। বলা হয়েছিল, নিবন্ধন করার পর যাত্রীর তথ্য রেলের সার্ভারে চলে যাবে। এর ফলে যাত্রীর ভ্রমণের সময় তার ছবি ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে শনাক্ত করা সম্ভব হবে। এক্ষেত্রে যারা সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নিবন্ধিত রয়েছেন, তারাই যুক্ত হবেন, বাকিরা বাদ হয়ে যাবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা