জাতীয়

দেশে ফিরলেন আটকেপড়া ২৩৩ ভারতীয় 

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): করোনাভাইরাসে বাংলাদেশে আটকেপড়া ভারতীয় নাগরিকদের মধ্যে ২৩৩ জন প্রায় পাঁচমাস পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ভারতীয়রা বাংলাদেশ ইমিগ্রেশনের কার্যক্রম শেষে করে নিজ দেশে প্রবেশ করেন। আর বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী গেছেন চারজন।

বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

করোনা প্রতিহতে বেনাপোলসহ ১২টি স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয় গত ১৩ মার্চ। দীর্ঘ চারমাস ২৩ দিন পর ভারত সরকারের শর্তসাপেক্ষে সেদেশে প্রবেশ করতে পারছেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, বাংলাদেশে আটকেপড়া ভারতীয় নাগরিকদের মধ্যে আজ ২৩৩ দেশে ফিরেছেন। সকল যাত্রীকে ভারতীয় হাইকমিশন থেকে দেওয়া অনুমতিপত্র ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশি যাত্রীরাও শর্তসাপেক্ষে কাগজপত্র সঠিক থাকলে ভারতে প্রবেশ করতে পারছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা