ছবি: সংগৃহীত
জাতীয়
ঈদুল ফিতর 

৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন : ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের যাত্রীসেবা নিয়ে বৈঠক করেছি। ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল ধরে আমরা ১৭ এপ্রিল থেকে ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন : এপ্রিলে তুরস্কে যেতে পারেন পুতিন

শিমুলিয়া ঘাট দিয়ে ফেরি চলাচলে চালকদের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি। এখানে সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। শিমুলিয়ায় ফেরি চালু করলে ২ বার পদ্মা সেতু ক্রস করতে হবে। সেটা অনুমতির প্রয়োজন আছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দুই নম্বর হচ্ছে আমরা যদি সরাসরি চ্যানেল তৈরি করি, সেখানে বিদ্যুৎ বিভাগের একটা অনুমতির প্রয়োজন আছে। সেটা অনুমতি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন : ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১২

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রসঙ্গে তিনি জানান, শুধু মাওয়া না ধীরে ধীরে সব হাইওয়েতে কিন্তু মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গতিসীমাও লিমিট করে দেওয়া হয়েছে। পৃথিবীর কোথাও এ ধরনের হাইওয়ের মধ্যে ওভার মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা নেই। কাজেই এগুলো আমাদের মানতে হবে।

এখন দেখা যায় ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। তার শারীরিক সক্ষমতা, মোটরসাইকেলের সক্ষমতা সবকিছু মিলিয়ে যে কোন মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যে ব্যক্তি চালিয়ে যাচ্ছে তার যদি সচেতনতা না থাকে সরকার তো এগুলো এভোয়েড করতে পারে না।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৪৯

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া। আর নিরাপত্তার জন্য সরকার যে পদক্ষেপগুলো নেবে, যতই সমালোচনা হোক মানুষকে রক্ষা ও নিরাপদ রাখার জন্য আমাদেরকে শক্ত হতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা