ছবি-সংগৃহীত
জাতীয়

পুলিশরা জাতীয় ক্রিকেট দলে খেলবে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশ শুধু ক্রিকেটে নয়, ফুটবল, কাবাডি খেলায়ও ভালো করছে। বাংলাদেশ পুলিশের ক্রিকেটাররা একদিন জাতীয় দলে খেলবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আরও পড়ুন: নৌকায় ভোট দেবেন ওয়াদা করুন

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ক্রিকেট বা যে কোনো খেলা টাকা ছাড়া এগোয় না। পয়সা খরচ করতে হয়। সরকারি যে বরাদ্দ, সেই বরাদ্দ দিয়ে খেলার মান ধরে রাখা খুবই কষ্টকর। বিসিবি সিইও ঘোষণা দিয়েছেন আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন, তাদের দুই লাখ টাকা। আর রানারআপ দলকে এক লাখ টাকা দেবেন। আরও আর্থিক পুরস্কার বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির জন্য পুলিশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আইজিপি।

বাংলাদেশ পুলিশ ক্রীড়াক্ষেত্রে অবদান রাখছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের ক্রিকেটের গুণগত মান বেড়েছে। সবাই আন্তরিকভাবে কাজ করছে বলেই ক্রিকেট অনেক এগিয়েছে।’

আরও পড়ুন: হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

এর আগে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুলিশ স্টাফ কলেজ। প্রথমে উইকেট হারিয়ে চাপে পড়ে পুলিশ স্টাফ কলেজ। পরে আব্দুল্লাহ আল মামুনের ৬৬ বলে ১০০ রানের ঝড়ো ইনিংসে ২ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় পিএসসি।

আইজিপি কাপে ১৬ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন পিএসসি দলের রিপু মার্মা। ৩৩৬ রান করে সেরা ব্যাটসম্যান, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) দলের খেলোয়াড় আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তির ফল স্থগিত

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মহাপরিচালক বনজ কুমার মজুমদার, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ সুজন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসমাইল হায়দার মল্লিক প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা