জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
জাতীয়

আমরা সততায় বিশ্বাসী

সান নিউজ ডেস্ক: আমরা সততায় বিশ্বাসী। আমরা স্বচ্ছভাবে কাজ করছি। যেকোনো সময়ের চেয়ে আমাদের পারফরমেন্স অনেক ভালো। আমরা প্রশাসনকে সবসময় মোটিভেট করছি, অরিয়েন্টেশন করছি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আরও পড়ুন: শান্তিপূর্ণ পরিবেশ তৈরির আহ্বান

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে সচিবালয় বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন ‌‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)’ এর সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত ‘রোল অব মিডিয়া ইন গুড গভর্নেন্স’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালায় প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক ও একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

আরও পড়ুন: কর্মচারীদের দুর্নীতি গ্রহণযোগ্য নয়

প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শফিউল আজিম, ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এডিসি নাজমুল ইসলাম প্রশিক্ষণ পরিচালনায় অংশ নেন।

প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। করোনা যুদ্ধে আমাদের মাঠ প্রশাসনও কিন্তু কাজ করে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে স্বচ্ছতা রেখেই আমরা কাজগুলো করে যাচ্ছি।

আরও পড়ুন: যুদ্ধে প্রচণ্ডভাবে হোঁচট খেয়েছি

তিনি বলেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আমাদের বাজেটের আকার বাড়ছে, কাজের পরিধি বাড়ছে। নতুন নতুন প্রকল্প, নতুন নতুন টেকনোলজির পরিবর্তন এবং চাহিদাসহ সবকিছু মিলিয়ে আমরা নতুন বিষয়গুলোতে যথেষ্ট প্রশিক্ষণ দিচ্ছি।

তিনি আরও বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় সাংবাদিকতায় অনেক পরিবর্তন হচ্ছে। বর্তমান সরকার সাংবাদিকতার একটি চমৎকার ক্ষেত্র তৈরি করেছে। একটি ক্ষেত্র তৈরির সুযোগ করে দিয়েছে।

আরও পড়ুন: ঘুস এখন টাকায় নয়, ডলারে লেনদেন হচ্ছে

ফরহাদ হোসেন বলেন, এখন সাংবাদিকতায় মেধাবীদের কাজ করার সুযোগ আছে। যেকোনো কাজ করতে গিয়ে সেখানে প্রতিযোগিতা থাকে, আর যত বেশি প্রতিযোগিতা থাকবে তত বেশি মানসম্মত কাজের উন্নয়ন ঘটবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা