বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
জাতীয়

বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. রবিউল ইসলাম রুবেল (৩৮) ও মো. জুবায়ের হোসেন (৪৫)। এর মধ্যে জুবায়ের ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে মো. মিলন গাজী (৪২) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, আজ রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লেগুনাটি দিয়াবাড়ি থেকে মিরপুরের দিকে আসছিল। আর বাসটি মিরপুর থেকে উত্তরার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় জুবায়ের নামে কমার্স কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহত রুবেলের ভাই মো. ছোটন বলেন, আমার ভাই ঢাকায় রিকশা চালাতেন। ঈদের চার/পাঁচ দিন পর গ্রাম থেকে ঢাকায় আসেন। এনজিও লোন আছে তার। লোনের কিস্তি দিতে পারছিলেন না। এ কারণে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে আহত দুজনকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান। আহত মিলন গাজী এখানে চিকিৎসাধীন। রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা