জাতীয়

৩৮তম বিসিএস'এর ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

আটত্রিশতম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পাশাপাশি বিভিন্ন ক্যাডারে উত্তির্ণ ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন মঙ্গলবার (৩০ জুন) এ তথ্য জানান।

এই বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৮ হাজার ৩৭৭ জন উত্তীর্ণ হলেও পদ না থাকায় দুই হাজার ২০৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬১১ জন পুরুষ এবং ৫৯৩ জন নারী।

তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশে ১০০ জন, স্বাস্থ্যে ২৯১ জন, কৃষিতে ২৪১ জন, নিরীক্ষা ও হিসাবে ৪৫ জন, আনসারে ৩৮ জনসহ বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

কয়েকটি কারিগরি ও পেশাগত ক্যাডার পদে কৃতকার্য প্রার্থী না পাওয়ায় ১৯৬টি পদে প্রার্থী সুপারিশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিএসসি।

এই বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ক্যাডার পাননি ৬ হাজার ১৭৩ জন। তাদের পরে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা