জাতীয়

র‌্যাবের গোয়েন্দা প্রধান হলেন সারওয়ার বিন কাশেম

নিজস্ব প্রতিবেদক :

র‌্যাবের লে. কর্নেল সারওয়ার বিন কাশেমকে একই সংস্থার গোয়েন্দা শাখার প্রধান করা হয়েছে।

এলিট ফোর্সটির মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশ পত্রে তাকে গোয়েন্দা শাখার প্রধান হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করা হল।

এর আগে তিনি র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত পরিচালকেরও দায়িত্ব পালন করেন তিনি।

মেধাবী, সৎ এবং কর্মঠ অফিসার হিসেবে পরিচিত সারওয়ার ২০১৭ সালের ১ জানুয়ারি র‌্যাব-১ এর অধিনায়ক ছিলেন। কঠোর হাতে সন্ত্রাস দমনের পাশাপাশি মানবিক কর্মকর্তা হিসেবেও বেশ সুনাম রয়েছে এই গোয়েন্দা প্রধানের। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা)।

অন্যদিকে একই আদেশে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

আর র‌্যাব-২ এর অধিনায়কের দায়িত্বে আসছেন লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার। বর্তমানে তিনি র‌্যাব-১১ এর অধিনায়কের দায়িত্বে আছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার...

মুন্সীগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক ফারজানা'র পদত্যাগ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম-সমন্বয়ক ফার...

মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেফতার 

মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা