সুশাসনের জন্য নাগরিক (ছবি: সংগৃহীত)
জাতীয়

হুদার বক্তব্যের প্রতিবাদে সুজনের সংবাদ সম্মেলনের ডাক

নিজস্ব প্রতিবেদক: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সুজন। শনিবার (২৯ জানুয়ারি) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সুজন জানায়, শনিবার সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুশাসনের জন্য নাগরিক-সুজনের পক্ষ থেকে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করেছি যে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর ‘আরএফইডি টক উইথ কেএম নূরুল হুদা’ শীর্ষক এক অনুষ্ঠানে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ করেছেন। তার এই অভিযোগ পুরোপুরি অসত্য।

এতে বলা হয়, কে এম নূরুল হুদার মিথ্যাচারের প্রতিবাদে সুজনের পক্ষ থেকে শনিবার সকাল সাড়ে ১১টায় অনলাইনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা শনাক্ত ৮০৯

সংবাদ সম্মেলনে সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান, সহ-সভাপতি ড. হামিদা হোসেন, সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সহ-সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, নির্বাহী সদস্য সাবেক বিচারপতি এমএ মতিন প্রমুখ উপস্থিত থাকবেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা