জাতীয়

জানুয়ারিতে একদিনও বিশুদ্ধ বাতাস পায়নি ঢাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বেড়েই চলছে বায়ুদূষণ। ঢাকায় বায়ুদূষণরোধে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ১৫টি সুপারিশ তুলে ধরেছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিপজ্জনক মাত্রায় ঢাকার বায়ুদূষণ: জনস্বাস্থ্য ও দুর্যোগ মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি প্রতিপাদ্যে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পরিচালক আহমদ কামরুজ্জামান মজুমদার।

সংবাদ সম্মেলনে কামরুজ্জামান মজুমদার বলেন, জানুয়ারি মাসে ঢাকার মানুষ একদিনের জন্যও ভালো বাতাস পাননি, বাতাসের মান বেশিরভাগ সময় ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। গত ছয় বছরের মধ্যে ঢাকার মানুষ মাত্র ৩৮ দিন ভালো বাতাস পেয়েছে।

আরও পড়ুন: গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৫ মৃত্যু

এতে বলা হয়. ঢাকা শহরে বিকেল ৪টার পর থেকে বাতাসের মান খারাপ হতে শুরু করে, যা রাত ১১টা থেকে ২টার মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে। গত ছয় বছরে বাতাসের মান বিশ্লেষণ করে দেখা যায়, রাত ১টায় বায়ুমান সূচক থাকে ১৬২; যা ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ। রাত ১০টার পর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে প্রচুর মালবাহী ট্রাক ঢাকা শহরে প্রবেশ করে, যার কারণে এইসব যানবাহন থেকে রাতে প্রচুর বায়ুদূষণ হয়।

ঢাকা শহরের ১০টি স্থানের গবেষণার তথ্য দিয়ে সংবাদ সম্মেলনে ক্যাপসের পরিচালক জানান, ২০২১ সালে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত ছিল তেজগাঁও (প্রতি ঘনমিটারে ৭০ মাইক্রোগ্রাম)। এর পরের অবস্থানে ছিল শাহবাগ (প্রতি ঘনমিটারে ৬৮ মাইক্রোগ্রাম)।

গবেষণার তথ্য অনুযায়ী, ২০২১ সালে আহসান মঞ্জিল, আবদুল্লাহপুর, মতিঝিল, ধানমন্ডি-৩২, সংসদ ভবন, আগারগাঁও, মিরপুর-১০ এবং গুলশান-২ এই এলাকাগুলোতে ক্ষতিকর বস্তুকণা পিএম-২.৫-এর গগড় পরিমাণ ছিল যাথাক্রমে ৫৭, ৬২, ৬০, ৬৩, ৫৯, ৬১,৬৬ এবং ৬৫ মাইক্রোগ্রাম; যা নির্ধারিত মান মাত্রার প্রায় ৪-৫ গুণ বেশি।

সভাপতির বক্তব্যে বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, বায়ু দূষণের কারণে ঢাকায় একটি মানবিক বিপর্যয় হচ্ছে এবং আমরা সেই উন্নয়ন চাই না যে উন্নয়ন জীবনকে হুমকির মুখে ফেলে দেয়।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী

সংবাদ সম্মেলনে বায়ু দূষণের ভয়াবহতা থেকে উত্তরণের জন্য ১৫টি সুপারিশ তুলে ধরে বাপা। সুপারিশগুলো হলো-

১. শুষ্ক মৌসুমে সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ওয়াসা এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে ঢাকা শহরে প্রতি দিন দুই থেকে তিন ঘণ্টা পর পর পানি ছেটানোর ব্যবস্থা করতে হবে।

২. নির্মাণ কাজের সময় নির্মাণ স্থান ঘেরাও দিয়ে রাখতে হবে ও নির্মাণ সামগ্রী পরিবহনের সময় ঢেকে নিতে হবে।

৩. রাস্তায় ধূলা সংগ্রহের জন্য সাকশন ট্রাকের ব্যবহার করা যেতে পারে।

৪. অবৈধ ইটভাটা বন্ধ করে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং বিকল্প ইটের প্রচলন বাড়াতে হবে।

৫. ব্যক্তিগত গাড়ি এবং ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে নম্বর প্লেট অনুযায়ী জোড়-বিজোড় পদ্ধতিতে গাড়ি চলাচলের প্রচলন করা যেতে পারে।

৬. সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে এবং ছাদ বাগান করার জন্য সকলকে উৎসাহিত করতে হবে।

৭. ঢাকার আশপাশে জলাধার সংরক্ষণ করতে হবে।

৮. আলাদা সাইকেল লেনের ব্যবস্থা করতে হবে।

৯. আগুনে পোড়ানো ইটের বিকল্প হিসাবে স্যান্ড ব্লক-এর ব্যবহার ক্রমান্বয়ে বাড়াতে হবে।

১০. সিটি গভর্নেন্সের প্রচলনের মাধ্যমে উন্নয়নমূলক কার্যকলাপের সমন্বয় সাধন করতে হবে। সেবা সংস্থার উন্নয়ন কর্মকাণ্ড স্বল্প সময়ে সম্পন্ন করতে হবে।

১১. নির্মল বায়ু আইন-২০১৯ যতদ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে।

১২. পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা তৈরির জন্য পরিবেশ মন্ত্রণালয়ের বার্ষিক বাজেট বরাদ্দ বাড়াতে হবে। নিয়মিত বায়ু পর্যবেক্ষণ স্টেশনের (ক্যামস) ব্যাপ্তি বাড়িয়ে ঢাকা শহরের সব এলাকাকে এর আওতাধীন করতে হবে। এছাড়াও বায়ু দূষণের পূর্বাভাস দেওয়ার প্রচলন করতে হবে।

১৩. সর্বোপরি সচেতনতা তৈরির জন্য বিভিন্ন গণমাধ্যমে বায়ু দূষণ সম্পর্কে আরও বেশি তথ্যনির্ভর অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করার মাধ্যমে ঢাকাসহ সারা দেশের বায়ু দূষণের পরিমাণ নিয়ন্ত্রণ করা যেতে পারে।

১৪. ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা।

১৫. পরিবেশ ক্যাডার সার্ভিস এবং পরিবেশ আদালত চালু ও কার্যকর করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গুলিসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আজিজুল ইসলাম (৩০...

দক্ষিণ পশ্চিমের ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়ন...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারা কাপুরুষ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমার টুইটার যেটাকে এখন এক্স...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

নারী নিয়ে এক্সে জামায়াত আমিরের মন্তব্য, ঢাবিতে বিক্ষোভ প্রতিবাদ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নার...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা