জাতীয়

ইটাভাটা বন্ধ করে ব্লক উৎপাদন করতে হবে 

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেছেন, দেশের প্রচলিত ইটাভাটাগুলোকে পরিবেশবান্ধব ব্লক উৎপাদনের জন্য রূপান্তরের কাজ এখনই শুরু করতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারি কাজে ২০২৫ সালের মধ্যে প্রচলিত ইটের ব্যবহার শুন্যের কোটায় নিয়ে আসতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে ব্লক উৎপাদকারী উদ্যোক্তাদের বিভিন্নভাবে প্রণোদনা প্রদানের বিষয়টি বিবেচনা করছে সরকার।

বুধবার (১৫ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত ''এফএএল-জি ইট উৎপাদন, প্রদর্শনী ও প্রশিক্ষণ প্রকল্পের কর্মশালা'য় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব এসব কথা বলেন।

কর্মশালা শেষে পরিবেশ সচিব বলেন, পরিবেশ সুরক্ষা এখন সাংবিধানিক বাধ্যবাধকতা। এছাড়া, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিবেশ সুরক্ষা অন্যতম পূর্বশর্ত। তাই, মারাত্মকভাবে পরিবেশ দূষণকারী প্রচলিত পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইটের ব্যবহার করতে হবে । তিনি বলেন, সকল ক্ষেত্রে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী,প্রমুখ । এফএএল-জি ব্লকের ওপর উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বস্তু ও ধাতবকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর ফাহমিদা গুলশান এবং অন্যান্য ব্লক প্রযুক্তির উপর উপস্থাপনা করেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট ঢাকার প্রাক্তন প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো. আকতার হোসেন সরকার।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

সুখী দাম্পত্যের ৫টি কৌশল

অনেকেই মনে করেন যে সুখী দাম্পত্য জীবনের মূল উপাদান বড় রোমান্টিক আয়োজন, ব্যয...

যে ৭ অভ্যাস বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি

কিছু দৈনন্দিন অভ্যাস রয়েছে যা আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও ধীরে ধীরে আপনার হৃদ...

বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা, দাফন সম্পন্ন

বাগেরহাটের কচুয়া উপজেলায় হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন সদস্যের দাফন সম্...

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা