জাতীয়

সরকার সাম্প্রদায়িক অপশক্তির সাথে আপোষ করবেনা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে আপোষ করেন না। তাঁর নেতৃত্বে আমাদের সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এ বাঙালি সত্তার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা লড়াই করেছিলাম।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সরকারের প্রাক্তন সচিব হীরালাল বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের প্রাক্তন সচিব ও সমিতির উপদেষ্টা ড. মিহির কান্তি মজুমদার, সমিতির সাধারণ সম্পাদক অতুল চন্দ্র মন্ডল, সমিতির সদস্য মিন্টু কুমার মন্ডল, সমিতির বার্ষিক সাধারণ সভার আহ্বায়ক জগদীশ চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের ভ্রাতৃপ্রতিম মানসিকতায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের ঊর্ধ্বে একটি পরিচিতি আছে, সেটা হলো আমরা বাঙালি, আমরা মানুষ। এদেশের মানুষের সম্প্রীতির অনুভূতি পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। তবে কিছু মানুষরূপী অমানুষ এদেশে রয়েছে যাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লড়াই। মনে রাখতে হবে কদর্য লোকদের মৌলিক চরিত্রের প্রকাশ ধর্মের উপর নির্ভর করে না। বঙ্গবন্ধু কন্যা বারবার বলেন এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের দেশ।

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে মন্ত্রী বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, নিজেদের বাংলাদেশের নাগরিক ভাবুন। কে কোথায় কী তির্যক মন্তব্য করলো, এটা ধরে রাখলে সামনে এগুনো যাবে না। দেশের নাগরিক হিসেবে আপনাদের দৃঢ়চেতা মানসিকতা রাখতে হবে। সংকটের মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনার জন্য কাজ করতে হবে। ভয় শূন্য চিত্ত নিয়ে এগিয়ে যেতে হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি হচ্ছে যার যার ধর্ম তারা পালন করবে। ১৯৭৫ এর ১৫ আগস্টের পর আবার সাম্প্রদায়িক রাজাকাররা স্বনামে-বেনামে নানাভাবে এ দেশ শাসন করেছে। কিন্ত এ সুযোগ তারা আর পাবে না। সম্মিলিতভাবে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে যার জন্য রাম-রহিমের রক্তে একাত্ম হয়ে আমরা স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছি। এ বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো। শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সাথে আছেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা