জাতীয়

স্বাধীনতাবিরোধীরা গুজব ছড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক বলেছেন, অতীতের ঘটনায় পরিষ্কার বুঝা যায় যে স্বাধীনতাবিরোধীরা গুজব ছড়িয়ে ফায়দা নিয়েছে। আমাদের বিকৃত মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, প্রগতিশীল রাজনৈতিক চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, শত শত লোক যেভাবে ওয়াজ করে, সেগুলোর অধিকাংশই কুরআন-হাদিসের ধারে-কাছে নেই। এবার কিন্তু হেফাজত মাঠে নামেনি। তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে মনে হয়। তাদের মেইনস্ট্রিমে (মূলধারা) নিয়ে আসতে হবে।

রোববার (১৭ অক্টোবর) বিকালে জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনের আলোচনা সভায় সাবেক আইজিপি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, সম্প্রতি যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। এটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের ওপর আক্রমণ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

এতে উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান,সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট ড. হারুন রশিদ, কলামিস্ট মিথুশিলাক মুরমু, আয়োজক সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস প্রমুখ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা