জাতীয়

সেন্টমার্টিনে আটকে পড়েছে  ২৫০ পর্যটক

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় ২৫০ জন পর্যটক।

রোববার (১৭ অক্টোবর) রাতে কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন স্টেশনের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করে এসব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও আবাহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।

তিনি জানান, কতজন আটকা পড়েছেন, সেটি তিনি নিশ্চিত নয়। তবে প্রায় ২৫০ জনের মতো হবে। বৈরী আবহাওয়া কেটে গেলে তাদের টেকনাফের উদ্দেশে পাঠানো হবে।

সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুল মালেক বলেন, সেন্টমার্টিন দ্বীপে যারা আটকা পড়েছেন তারা মূলত ২ থেকে ৩ দিন আগে আসছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও ট্রলারে এসেছে।

তিনি আরও বলেন, রোববার (১৭ অক্টোবর) তাদের ফেরত যাওয়ার কথা ছিল কিন্তু বৈরী আবাহাওয়ার কারণে কোনো ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড। আমাদের রিসোর্টেও ১৫ পর্যটক আছেন। তারা এখানে নিরাপদে রয়েছেন। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফেরত যাবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মূলত ট্রলার ও স্পিডবোট আসতে পারেনি আবহাওয়া খারাপ থাকার কারণে। বৈরী আবাহাওয়া কেটে গেলে সবাইকে ফেরত আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা