জাতীয়

কোরিয়ান গায়িকা হতে পালিয়েছিলো তারা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবীতে চিরকুট লিখে পালিয়ে যাওয়া সেই দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। কোরিয়ান গানে বা কে-পপে অনুপ্রাণিত হয়ে গায়িকা হতে কোরিয়া যাওয়ার জন্য তারা ঘর থেকে পালিয়েছিলো বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে মিরপুর ১০ নম্বরের একটি মহিলা হোস্টেল থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজন দশম শ্রেণি ও অপরজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। শুক্রবার সকালে পল্লবীর ১/৩ নম্বর সড়কের বাসা থেকে তারা পালিয়ে যায়।

এঘটনায় শুক্রবার সকালে পল্লবী থানায় একটি জিডি করেন এক ছাত্রীর অভিভাবক।

এঘটনায় পল্লবী জোনের এসি শাহ কামাল বলেন, ওই দুই শিক্ষার্থী গায়িকা হওয়ার উদ্দেশ্যে কোরিয়া যেতে চেয়েছিলো। আর এজন্য তারা ঘর ছেড়ে পালিয়ে হোস্টেলে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে নির্বিঘ্নে যাতে পাসপোর্ট করতে পারে। সে জন্য তারা বাসা থেকে পালানোর সময় ওয়াসার বিল, কারেন্ট বিল, পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি ও নগদ টাকা সঙ্গে নিয়ে বের হয়।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, উদ্ধার হওয়া দুই ছাত্রী চাইতো স্বাধীন ও ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করতে। অনলাইনে কোরিয়ান ভাষা ও সংস্কৃতি দেখে তারা কোরিয়ান ভাষা রপ্ত করেছিল। আর এক পর্যায়ে তারা এ সংস্কৃতির ওপর দুর্বল হয়ে পড়ে। কোরিয়ান গান ওই দুই শিক্ষার্থীর অনেক পছন্দ। তাই তারা কোরিয়ান গায়িকা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়ে।

তিনি বলেন, কোরিয়ান গায়িকা হওয়ার জন্য তারা কয়েকদফা অনলাইনে গানের অডিশনেও অংশগ্রহণ করে। তাতে কাজ না হওয়ায় সরাসরি গানের অডিশনে অংশগ্রহণ করার জন্য কোরিয়া যাওয়ার পরিকল্পনা করে। আর এ উদ্দেশেই তার বাসা ছেড়ে পালায়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্প ট্রাক, ভোগান্তিতে পথচারী 

মাদারীপুরের শিবচরে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভাবে বালু ও মাটি ব্যবসায়ীদের অবৈ...

কেশবপুরে মধু শিক্ষা নিকেতনের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা