জাতীয় প্রেসক্লাব
জাতীয়

করোনায় সাংবাদিকতার বিপর্যয় 

নিজস্ব প্রতিবেদকঃ করোনায় সাংবাদিকতা পেশায় অনেক বিপর্যয় নেমেছে বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন মাইনুল হাসান। তিনি বলেন, গত একবছরে জাতীয় প্রেসক্লাবের ৩৪ জন সদস্যকে হারিয়েছি।

বুধবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অকালে প্রাণ হারানো প্রয়াত ৩৪ সাংবাদিকদের স্মরনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণ করতে গিয়ে প্রেসক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমরা আজকে যে ৩৪ জনকে বিয়ে আলোচনা করেছি প্রত্যকে আমাদের আপনজন।

তিনি আরও বলেন, করােনা অতিমারির ছােবলে দেশ, জনপদ এখনাে বিধ্বস্ত। এ এক দু:সহকাল। গত এক বছরে আমরা হারিয়েছি অনেক স্বজন, সুহৃদ-সহযােগীকে। সাংবাদিকতা পেশার উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির ধারাবাহিক যে প্রয়াস, তার অগ্রসৈনিক ছিলেন তাঁদের অনেকে। আমাদের প্রিয় সেকেন্ড হােম জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনালগ্নে তাঁদের গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

সাংবাদিক নেতা সাইফুল ইসলাম বলেন, গত দুই বছরে করোনা আক্রান্ত হয়ে আমাদের ৫২ জন সদস্য প্রাণ হারিয়েছে। যা আমাদের জন্য হৃদয়বিদায়ক। দুর্বাগ্য আমাদের যারা চলে যায় আমরা তাদের ভুলে যায়। যারা আমাদের সাংবাদিকতার ভিত্তি গড়ে তুলেছে এবং এই প্রেসক্লাব প্রতিষ্ঠিত করেছে আমরা কয়েকজনকে মনে রেখেছি। আমরা তাদের মনে রাখতে চাই। তাদের আদর্শকে বাচিয়ে রাখতে চাই।

সাংবাদিক নেতা মুনজুরুল হাসান বুলবুল বলেন, জাতীয় প্রেসক্লাবের এমন গুনী সাংবাদিক সদস্যদের মৃত্যুর বরণ করেছে তা আমাদের জন্য আমাদের জন্য বিরাট ক্ষতি।

গত বছর ২৪ অক্টোবর থেকে এই বছর ৬ অক্টোবর পর্যন্ত এই সকল সাংবাদিক প্রাণ হারায়। স্মরণ সভায় বক্তারা করোনায় প্রাণ হারানো সকল সাংবাদিকদের স্মৃতি চারণ করে। এসময় অনুষ্ঠানে প্র‍য়াত সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মরণসভা অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, বাসসের ব্যাবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক নেতা হাসান হাফেজ, আরেক সাংবাদিক নেতা মনজুরুল হাসান বুলবুলসহ অনেক সিনিয়র সাংবাদিক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা