জাতীয়

দেয়া হলো ৭৮ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইনের দুই দিনে ৭৮ লাখের বেশি মানুষ টিকার আওতায় এসেছে। আগের দিন রেকর্ড ৬৬ লাখের বেশি টিকা দেওয়া হয়। গতকাল বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ক্যাম্পেইনের বর্ধিত অংশে গতকাল বুধবার ১১ লাখ ৮৬ হাজার ৯৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জনকে নতুন করে টিকার আওতায় আনা হলো। যারা নিবন্ধন করেও দীর্ঘদিন ধরে টিকার অপেক্ষায় ছিলেন। এর আগে গত মঙ্গলবার প্রথম দিনে টিকা দেওয়া হয়েছিল ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন নারী ও পুরুষকে। দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।

প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনকে ঘিরে দেওয়া হয় এই টিকা। পরিকল্পনা ছিল ৮০ লাখ টিকা দেওয়ার। নানা জটিলতায় প্রথম দিনে লক্ষ্যমাত্রা অনুযায়ী দিতে না পারায় একদিন সময় বাড়ানো হয়।

এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের। এ ছাড়া বুধবার নিয়মিত টিকার অংশ হিসেবে ১ লাখ ৪৮ হাজার ১১৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারের কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত ৫ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার ৬০৭ ডোজ টিকা হাতে পেয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় দেশে টিকাদান কর্মসূচি। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৪ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৯৯৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৯২ হাজার ১১০ জন। আর পূর্ণ ডোজ পেয়েছেন এক কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৮৮৬ জন।

টিকা পেতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৮১ লাখ ৪৯ হাজার ৭৮ জন। এর মধ্যে এখনো কোনো টিকাই পাননি এ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৯৬৮ জন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা